POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলছাত্রীকে বিয়ে করবে বলে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের দোয়রাবাজারের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

গেল মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে আমন ধানের জমিতে এই ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মনির মিয়া (৪২), তিনি জাহাঙ্গীরনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২৯ ডিসেম্বর বুধবার রাতে দুই ধর্ষকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।

এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে পালিয়ে বিয়ে করার জন্য তাকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয়।

সূত্র: জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন