POPULAR BD NEWS
Popular BD News Logo

খাবারের সন্ধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অজগর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। যার ওজন ১৮ কেজি।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার থেকে সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুইমাসে বেড়েছে সাপের উপদ্রব। আবাসিক হলের কক্ষে, দরজার সামনে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপের। বিশেষজ্ঞরা বলছেন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্যও বলা যেতে পারে। অনেকদিন পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে। তাই সাপের দেখা বেশি মিলছে। দীর্ঘদিন হল ও অনুষদের রুমগুলো অব্যবহৃত থাকাও একটা কারণ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন