হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল আমিন হেলালকে ফুলেল শুভেচছা জানান দলীয় নেতৃবৃন্দ। ২৬ ডিসেম্বর রোববার ভোটে নৌকা প্রতিকের প্রার্থীকে পরাজিত করে বিজয় লাভ করেন।
সোমবার বিকালে রামচন্দ্রপুর বাজারে সকল ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করেন আনারস প্রতীকের এই প্রার্থী। পরে রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকল ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ওইসময় ইউপি সদস্য নির্বাচিত মাহমুদ খাঁ নবাগত চেয়ারম্যান নুরুল আমিন হেলালকে ফুলেল শুভেচছা জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় আনারস প্রতীকের প্রার্থী মো. নুরুল আমিন হেলাল শুভেচ্ছা বক্তৃতায় বলেন, জনগণের রায়ে আমি খুশি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কেউ কাউকে উস্কানিমুলক কথা না বলার আহবান করেন তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, সিনিয়র সভাপতি আশরাফুদ্দিন গাজী, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, রুহুল আমিন, আহসান, ছাত্রদলের পক্ষ থেকে ইমান ফারুক, ইব্রাহীম ও শাখাওয়াত সহ শতাধিক নেতা-কর্মী প্রমুখ।