POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উত্তর ইউনিয়নে নির্বাচনী সংহিসতায় আহত ৫জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ | সময়: ৯:২৫ অপরাহ্ণ

কচুয়া উত্তর ইউনিয়নের বরুচরে নির্বাচনী সহিংসতায় দুপক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।

২৫ ডিসেম্বর শনিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী আখতার হোসেন উজানী থেকে নির্বাচনী প্রচারনা শেষ করে বরুচর মাদ্রাসা সংলগ্ন প্রতিপক্ষ কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের নির্বাচনী অফিস অতিক্রম করার সময় কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সর্মকগন উচ্চস্বরে মাইক বাজালে আখতার হোসেনের সমর্থকদের সাথে বাকবিতন্ডা হয় ।

এ সময় নির্বাচনী অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং সাউন্ড সিস্টেমের মাইক পানিতে ছুড়ে ফেলে। আখতার হোসেনের সমর্থক ততৈয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছারকে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার নাকের একাংশ কেটে যায়। এ সময় আহত অবস্থায় কাউছারকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।মাইক বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের অন্তত ৭/৮জন আহত হয় বলে স্থানীয়রা জানান। সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে তিনি বলেন কাজী জাহাঙ্গীর ইসলামের নির্বাচনী অফিসে উচ্চস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন