চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ভস্মিভূত এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
শনিবার বেলা ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আমিরাবাদ বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব প্রধান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ প্রমুখ।
উল্লেখ্য ১৮ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভূত হয়।
E/N