চাঁদপুরের প্রাণ কেন্দ্র হাজীগঞ্জ পশ্চিম বাজারে আর এ কে টাইলস এন্ড স্যানিটারী ওয়্যারের পরিবেশক মেসার্স টাইলস্ হাউজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত আর এ কে টাইলস্ এন্ড স্যানিটারী ওয়্যারের পরিবেশকের নিজস্ব শো-রুমের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ফায়ার সার্ভিস সংলগ্ন বাইতুল ইজ্জা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জুনায়েদ হোসেন।
ওই সময় মেসার্স টাইলস্ হাউজের সত্ত্বাধিকারী মো. জাহাঙ্গীর খাঁন বলেন, ব্যবসার পাশাপাশি সেবা করার উদ্দেশ্যে নিয়ে হাজীগঞ্জ বাজারে মেসার্স টাইলস্ হাউজ প্রতিষ্ঠানটি চালু করেছি।
ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাছান ফিরোজ, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।