POPULAR BD NEWS
Popular BD News Logo

অসহায়দের পাশে যার যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত এমপি নূরুল আমিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন,বৈশ্বিক মহামারী করোনায় মানুষের মধ্যে স্থবিরতা দেখা গেছে। তারপরও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা কালীন সরকার গরীব অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে করোনা উপেক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছি।

তিনি আরো বলেন,অসহায়দের পাশে যার যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত।

২৪ ডিসেম্বর বিকেলে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়ার অর্থায়নে অসহায়,দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, করোনার চেয়ে ভয়াবহ “ওমিকরন” মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন।
ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ,মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলা উদ্দিন,ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম,ছেংগার চর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান আহমেদ রতন ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামাণিক প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন