POPULAR BD NEWS
Popular BD News Logo

গাঁজাসহ রান্ধুনীমুড়ার শাহজাহান গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ এক কেজি ৬’শ গ্রাম গাঁজাসহ শাহজাহানকে গ্রেফতার করেছে। ২৩ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান করা হয়।

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দক্ষিণ রান্ধুনীমুড়া জিয়ানগর সর্দার বাড়ীর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী শাহজাহান হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড মজুমদার বাড়ির মৃত আনু মিয়ার বড় ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহানকে ধরতে প্রায় একমাস যাবত চেষ্টা চালানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে বলে জানান ডিবি পুলিশের ইন্সপেক্টর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন