POPULAR BD NEWS
Popular BD News Logo

জরিমানা দিল ফেসবুক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুককে নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় রাশিয়াতে ১৭ মিলিয়ন রুবলস (২ লাখ ২৯ হাজার ৬৪৩ ডলার) জরিমানা পরিশোধ করতে হয়েছে। সামনে আরও বড় ধরনের জরিমানা হতে পারে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহেই ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আদালতের মুখোমুখি হবে। ধারাবাহিকভাবে রাশিয়ার নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানিকে দেশটির তাদের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করা হতে পারে। ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত অক্টোবরে রাশিয়া ফেসবুককে ১৭ মিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়। জরিমানা পরিশোধ করায় রোববার নাগাদ বেইলিফ সার্ভিসের ডেটাবেজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর আর কোনো আইনি পদক্ষেপ পাওয়া যায়নি।

এদিকে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবলস জরিমানা হিসাবে পরিশোধ করতে হবে। এ বিষয়ে এখনো টেলিগ্রাম কোনো মন্তব্য করেনি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন