POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রচন্ড শীত ও কুয়াশায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

কুমিল্লায় হাড় কাপানো প্রচন্ড শীত ও কুয়াশার কারণে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটেও সূর্যের আলোর দেখা মেলেনি। সোমবারে কুমিল্লায় শীত ও কুুয়াশার দরুন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা ছিল একেবারে কম। পণ্যবাহী ট্রাক ও লড়ির চলাচলও ছিল কম। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা,গৌরিপুর,ইলিয়টগংজ ও সিমসার অংশে যেখানে সকাালে পন্যবাহী ট্রাকের কারণে যানজট লেগেই থাকে সেখানে প্রচন্ড কুয়াশার দরুন ওই স্থথা গুলোতে যানবাহন ও ট্রাকের চলাচল ও ছিল একেবারে নগণ্য। প্রচন্ড শীত ও কুয়াশায় মহাসড়ক ধোয়ার মত দেখা গেছে। যানবাহন চালকগণ হেড লাইট জ্বালিয়ে একেবারে আস্তে আস্তে চালিয়েছেন দূর্ঘটনা এড়ানোর জন্য।

সোমবার সকাল প্রায় সাড়ে নটা পর্যন্ত কুয়াশার কারণে মহাাাসড়ক এর কুমিল্লার নিমসায় সরেজমিনে যেয়ে দেখা যায় যানবাহন ও ট্রাকের চলাচল সীমিত সংখ্যক। সোমবার কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক। যারদরুন শীত ও কুয়াশার আধিক্য ছিল বেশী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন