POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন বিভাগে চলছে শৈত্যপ্রবাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ | সময়: ১২:৩০ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও পুরোপুরি শীতের আমেজ এসেছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কাল থেকে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেবো।

রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা কাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন