POPULAR BD NEWS
Popular BD News Logo

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা (গণমাধ্যম) মো. রায়হান।

মো. রায়হান প্রথম আলোকে বলেন, নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দোতলায় জুতা তৈরির ওই কারখানায় আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন