POPULAR BD NEWS
Popular BD News Logo

উড়োজাহাজের আসনের নিচে মিলল ১০ কেজি স্বর্ণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১ | সময়: ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে।

উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৮৬টি সোনার বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। সব মিলিয়ে হয় ৮৫৫ ভরি। বর্তমান বাজারমূল্যে এই সোনার বারের দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা জানান।

কর্মকর্তারা জানান, শনিবার সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন