POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১ | সময়: ৭:৪২ অপরাহ্ণ

পৃথক দুই অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার চান্দিনা ও কোতয়ালী থানা এলাকা থেকে ৫৮
কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে
র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ ডিসেম্বর গভীর রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে
মোঃ ইমাম হোসেন ইমন(৩৮)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ১৭ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার সুয়াগাজী উলুল গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ রনি(২১)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। বিষয়ে
গ্রেফতারকৃত আসামীদ্বয়ে বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন