নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র ১৫ দিন বাকি। কিন্তু মাধ্যমিক স্তরে বিনা মূল্যের মোট পৌনে ২৫ কোটি বইয়ের মধ্যে ৭ কোটির মতো বই এখনো ছাপার কাজই শেষ হয়নি। আর প্রাথমিকের প্রায় ১৫ শতাংশ বই ছাপার কাজ বাকি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রগুলোই বলছে, সামান্য কিছু বাদে প্রাথমিক স্তরের বই ছাপার কাজ শেষ করা গেলেও মাধ্যমিকের দুই থেকে তিন কোটি বই ডিসেম্বরের মধ্যে শেষ হবে না।
এ অবস্থায় আগামী জানুয়ারির প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এনসিটিবির চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা বলেছেন, তিনি মনে করেন, নতুন বছরের বই ছাপার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।
২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব শিক্ষার্থীকেই বিনা মূল্যে নতুন পাঠ্যবই দিচ্ছে সরকার।
সূত্র: প্রথম আলো
E/N