POPULAR BD NEWS
Popular BD News Logo

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণিল সাজে সেজেছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ অর্ধশত বছরে পদার্পণ করতে যাচ্ছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে বরণ করতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে।

রঙ-বেরঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে পুরো রাজধানী। লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা।

ভিআইপি সড়কের পাশাপাশি গলিগুলোও শোভা পাচ্ছে ঝলমলে আলোকসজ্জায়। এমন আলোকিত ঢাকা দেখে মুগ্ধ রাজধানীবাসী।

এদিকে, মহান বিজয় উপলক্ষে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন