POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রত্যাশা ব্লাড ব্যাংক এখন নতুন নামে “প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন”

হোসেন বেপারী | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৯:০৮ পূর্বাহ্ণ

শাহরাস্তি উপজেলাকে কেন্দ্র করে ২০২০ সালের ১১ই অক্টোবর প্রত্যাশা ব্লাড ব্যাংক নামের একটি অলাভজনক ও অরাজনৈতিক অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। প্রত্যাশা ব্লাড ব্যাংক সংগঠনটি এখন নতুম নামে “প্রত্যাশা মানব কল্যান ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে শ্রীপুর কপি হাউজে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির নাম করন ও ২০২২ অর্থ বছরের নতুন কমিটি সম্পর্কে আলোচনা করা হয়।

সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. সুমন বলেন, এই সংগঠনটির মূল উদ্যোগ হলো গরিব-অসহায় মানুষকে সেবা দেওয়া। রক্তের সংকটে থাকা অসুস্থ রোগীকে জরুরী রক্ত সংগ্রহ করে দেওয়া ও প্রদান করা। এই সংগঠনটি সব সময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে ইনশাআল্লাহ সব সময় থাকবে।

ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির কোষাধ্যক্ষ মারুফা আক্তার সিমা, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য রহমত উল্লাহ, নাজমা আক্তার বৃষ্টি, মুন্নি আক্তার, নাজমা আক্তার নাহিদা, রাকিবুল হাসান প্রমুখ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন