POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি স্কুলে ভর্তির লটারি বুধবার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৯:০৭ অপরাহ্ণ

সরকারি স্কুলগুলোতে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আগামীকাল বুধবার লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাউশির অফিস আদেশে বলা হয়, আগামীকাল বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগর ও জেলা পর্যায়) ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারি হবে। লটারির পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা (https://gsa.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে পারবেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন