POPULAR BD NEWS
Popular BD News Logo

ইভ্যালি ইস্যুতে ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া আগাম জামিন পেয়েছেন। গতকাল রোববার হাইকোর্টে তাঁদের আইনজীবী আগাম জামিনের আবেদন করেন। আজ সোমবার আদালত তাঁদের দুজনকে জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী জেসমিন সুলতানা।

জেসমিন সুলতানা বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।’ আজ বেলা সোয়া তিনটার দিকে আদালতে শুনানি হয়। এ সময় মিথিলা ও ফারিয়া আদালতে উপস্থিত ছিলেন। জামিনে থাকাকালীন পুলিশ যাতে এ দুই অভিনয়শিল্পীকে কোনো প্রকার হয়রানি না করে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন আদালত। মিথিলার পক্ষে আইনজীবী ইমতিয়াজ ফারুক ও নিয়াজ মোর্শেদ, অন্যদিকে শবনম ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী জেড আই খান পান্না ও জেসমিন সুলতানা।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন