POPULAR BD NEWS
Popular BD News Logo

জনগণের সচেতন হওয়া জরুরী

জালাল উদ্দিন রুমি, যুক্তরাজ্য | প্রকাশিত: জুন ২৮, ২০২০ | সময়: ১২:৫৮ অপরাহ্ণ

করোনা মানব সৃষ্টি ভাইরাস। যাদের শরীরে ভিটামিন সি এবং ডি কম আছে তাঁদের বিপদ বেশি। বাংলাদেশের মানুষের শরীরে মায়ের দুধ খাওয়ার কারণে ভিটামিন ডি কম থাকে। এটা আমেরিকান ডাক্তার এর কথা। আমার অনেক বন্ধু করোনা হয়ে ভালো হয়ে গেছে। বেশি ভয় পাওয়ার কিছু নেই।

একটা কথা বলি, আমাদের দেশের যারা সর্বোচ্চ জায়গায় আছে, তাঁদের সাথের আমার বন্ধুত্ব আছে। সেটা রাজনীতি, মন্ত্রী, এমপি, মিডিয়া, পুলিশ, আমলা সব জায়গায়।

তাই বললাম, এদেশের মানুষকে কিছু লিখে বা পরিয়ে শিখানো যাবেনা, হয় নিজে নিজে শিখবে কিংবা ডান্ডা দিয়ে।
যারা টক্ শো করে বেশির ভাগ আমার অনেক পরিচিত। বিষয় ভিত্তিক ওদের কোনো জ্ঞান নেই। কেউ মানুষের প্রশংসা চায়।

আমার কাছে এগুলো বোগাস মনে হয়। মানুষের সেবায় সত্যিকার আনন্দ। আজ যাকে হিরো দেখবেন, কাল সে জিরো। এই সুনাম এর আসলে কোনো অর্থ নেই।

আমাদের দেশের মানুষ বাস্তবতার জ্ঞান রাখেনা। বেশিরভাগ মানুষ হুজুগে বিশ্বাস করে। এই জন্য ঠকে বেশি। নিজের যোগ্যতায় বিশ্বাস না করে, সব সময় অন্যের পিছনে না বুঝে দৌড়ায়। যেমন, ফেরদৌস খন্দকার এর পিছনে দৌড়ায়, মাজারে দৌড়ায়, রাজনীতিবিদদের কাছে দৌড়ায়। আগে মানুষ হিসেবে পরিবর্তন প্রয়োজন। না হলে দেখবেন, সবাই অস্থির, কিছু একটা করতে চায়, কিন্তু কি করতে চায় তা জানে না।

দেশের যারা মাথা, তাদেরই মাথা ঠিক নেই, আপনি গোড়া কি ঠিক করবেন? করোনার সময় পৌরসভার মেয়র রাস্তায় পানি ছিটায়, ভাইরাস পরিষ্কার করতে। আমি দেখি আর হাসি। করোনা ভাইরাস কি রাস্তার ময়লায় থাকে। সারাদেশে এ রকম লোকে ভরে গেছে। উপর থেকে নিচ পর্যন্ত। যারা আমার চাইতে চালাক, ওরা টাকা বানিয়ে, আখর গুছিয়ে বিদেশে চম্পট দিচ্ছে।

দেশের মানুষকে বোকা বানানো সহজ, তাই সবাই মিলে বোকা বানাচ্ছে আর জনগণ হাত তালি দিচ্ছে।

ধরা যাক- দেশের শিক্ষা ব্যাবস্থার ঠিক নেই, অর্থনীতি রসাতলে, স্বাস্থ ব্যবস্থা আইসিওতে। আমি সরকারি দলের লোক। এজন্য সরকার দায়ী নয়। দায়ী জনগণ, কারণ নিজের প্রাপ্যটুকু সরকারের কর্মকর্তা কিংবা রাজনীতিবিদদের কাছ থেকে বুঝে নিতে পারেনা। এই সব বিষয়ে জনগণের সচেতন হওয়া জরুরী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন