POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাসব্যাপী পৌর বিজয় মেলার শুভ উদ্বোধন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ১১:৪৭ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে কচুয়ায় মাস ব্যাপি পৌর বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ।

উদ্বোধনোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, আনোয়ার হোসেন সিকদার ও তাসাদ্দেক হোসেন মোহন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সজিব, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক ও সাবেক ছাত্রনেতা গাজী ফারুক প্রমূখ।

অনুষ্ঠানের পারম্ভে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পরই পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাকিল মুন্সি তাবির।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন