চাঁদপুরের কচুয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে
দ্বিতীয় বারের মতো বর্তমান মেম্বার পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ সময় তিনি তার বক্তব্য বলেন,আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাই আমি মহান সৃষ্টি কর্তার নিকট শতকোটি সালাম জানাই,আমি ৬নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে এলাকার মানুষের জন্য অসচ্ছল,প্রতিবন্দি,বয়স্ক বিধবা ভাতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি, আমার ওয়ার্ডের বাকি যে অসমাপ্ত কাজগুলো আছে সেই গুলো শেষ করতে, এলাকা বাসি আমাকে দ্বিতীয় বারের মতো মমেম্বার হিসেবে, বিজয়ী করবে বলে আমি বিশ্বাস রাখি। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এছাড়াও আরো বলেন,
আমাদের প্রিয় অভিভাবক কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের হাতেকে শক্তিশালী ও উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে এবারও এলাকার বাসির সমর্থনে ২য় বারের মতো আমি প্রার্থী হয়েছি। ৬নং ওয়ার্ডের সেবক হয়ে কাজ করে যেতে চাই । মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। আসছে ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় বারের মতো মেম্বার পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই।
৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে চাই।এ জন্য তিনি ওয়ার্ডের বাসীর নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেনে।
E/N