POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় ঘোড়া প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ঘোড়া প্রতীকের প্রার্থী জুলহাস মিয়ার শতাধিক ব্যানার, সহস্রাধিক পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

গত ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রাতে বাকিলা, দেবপুর, মিতালী বাজার, স্বর্ণা, কপি হাউজ গোগরাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে।

ঘোড়া প্রতীকের সমর্থক কামাল হোসেন বলেন, শনিবার দিবাগত রাতে দেবপুর থেকে মিতালী বাজার এলাকায় সব ব্যানার ব্লেড দিয়ে কেটে ফেলা হয়।

দেবপুর বাজারের আনেয়ার হোসেন বলেন, ভোরে এসে দেখি ঘোড়া প্রতীকের ব্যানারগুলো নাই।

জানতে চাইলে ঘোড়া প্রতীকের প্রার্থী জুলহাস মিয়া জানান, প্রচারণার শুরু থেকে অশনিসংকেত। নির্বাচনের রিটানীং অফিসার ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করবো।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার খবর পেয়েছি। প্রার্থীকে লিখিত অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন