POPULAR BD NEWS
Popular BD News Logo

বরুড়ায় সাতদিনে পাঁচ ডাকাত আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে ডাকাতির উৎপাতে একাকাবাসীর ঘুম হারাম। গত বুধবার মধ্যেরাতে ডাকাত সদস্য আটকের পর পুনরায় গত ১১ ডিসেম্বর মধ্যেরাত অনুমান ০৩টা ৪০মিনিটের সময় শাকপুর পুরান বাজারস্থ কাচারী বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ-জনতার যৌথ পাহারায়, দেশীয় অস্ত্র সহ একটি পিকাপ ভ্যানসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ।

মোঃ হৃদয় (৩২), পিতা-সালেম উদ্দিন, সাং-কড়িয়াইল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, শাকিল সিকদার (২৬), পিতা মৃত কালন মিয়া, সাং-বরপা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, মোঃ মোস্তফা (৩৮), পিতা -মৃত এরশাদ, সাং- কোরেশ, থানা-কচুয়া, জেলা- চাঁদপুর, মোঃ ইব্রাহীম (৩৫), পিতা- মোসলেম সিকদার, সাং-সোনাকান্দি, থানা-রায়পুরা, জেলা -নরসিংদী, উল্লেখ্য আসামি ইব্রাহিমকে উত্তেজিত জনতা কর্তৃক মারধর করার কারনে গুরুতর জখম অবস্থায় তাহাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত।

ইব্রাহীমের বর্তমান ঠিকানা রূপগঞ্জ, থানার বরপা গ্রামে জেলা-নারায়নগঞ্জ। গ্রেফতারকৃত ডাকাতদের সাথে পাওয়া যায়, ০১টি সুইচ গিয়ার, ০৪ টি ছোরা, ০৪ টি এসএস পাইপ, ০৪ টি লোহার রড়, ০৪ টি মানকি টুপি ও ০১ টি পিকআপ। উক্ত ৪ ডাকাত সদস্যর নামে বরুড়া থানায় ৬ নং মামলায় ৩৯৯/৪০২ ধারায় পেলান কোড রুজু করা হয়। এই ব্যাপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, বরুড়া থানা পুলিশ অপরাধী দমনে সব সময় সোচ্ছার ও সজাগ আছে। অপরাধ শনাক্তকারীরা কেহু ছাড় পাবেন না। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন