POPULAR BD NEWS
Popular BD News Logo

তাহসান, মিথিলা, ফারিয়া যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন: পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৯:৫৭ অপরাহ্ণ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা। তাঁরা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তাঁরা আমাদের নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁরা গ্রেপ্তার হতে পারেন।’

পুলিশের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো কোনো লিগ্যাল নোটিশ পাইনি। আমি আসলে কিছুই ডিটেইল জানি না। এখনো বুঝতে পারছি না। বিষয়টির কিছুই জানি না।’
মিথিলা বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি তো আসলে কিছু করি নাই। আমি তো ওখানে (ইভ্যালিতে) ছিলাম এক মাসের মতো। আমার জন্য শকিং। কখনো হয় নাই তো। আসুক লিগ্যাল নোটিশ।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন