POPULAR BD NEWS
Popular BD News Logo

বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১ | সময়: ১১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাবে আডিটীিয়ামে কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে আগামী ১৯ শে ডিসেম্বর কুমিল্লা স্টেডিয়ামে গোমতী নদী একাদশ,শালবন একাদশ, রানীর কুটির একাদশ এবং ধর্মসাগর একাদশ নামে ৪ টি দলে বিভক্ত হয়ে সাংবাদিকদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। সকল সাংবাদিকদের নিয়ে “বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১” আগামী ১৯ ডিসেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

-টুর্ণামেন্টে চারটি দল অংশ নেবে। ১. গোমতী নদী একাদশ ২.শালবন একাদশ ৩. রানীর কুঠির একাদশ ৪.ধর্মসাগর একাদশ। -টুর্ণামেন্ট আয়োজনে সহযোগিতায় রয়েছেন “কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি”। এই উপলক্ষে ৯ ডিসেম্বর দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এই টূর্ণামেন্টের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন “বিজয় দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১” এর আহবায়ক ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস। এ সময় আরো বক্তব্য রাখেন গোমতী নদী একাদশ এর অধিনায়ক দেলোয়ার হোসেন জাকির,শালবন একাদশ এর অধিনায়ক আবু মুছা ও সহ অধিনায়ক আবুল খায়ের,রানীর কুঠির একাদশ এর অধিনায়ক তাওহিদ হোসেন মিঠু। ধর্মসাগর একাদশ এর অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।

এসময় ৪টি দলের খেলোয়ারদের নাম ঘোষনা করেন। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিকদের এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির সার্বিক বিষয় তুলে ধরেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন