বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ ই ডিসেম্বর বরুড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃকামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবুল বাশার, আবদুস ছাত্তার, হাবিব উল্লাহ মীর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস প্রমুখ।১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তি বাহীনি এবং হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এতে হানাদার বাহীনির ব্যপক ক্ষয়ক্ষতি হয় এবং হানাদার বাহীনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরদিন ৭ ডিসেম্বর সকাল মুক্তি বাহিনী স্বাধীনদেশের পতাকা নিয়ে শহরে প্রবেশ করে। তাছাড়া বরুড়ার সামাজিক সংগঠন গুলো সারা দিন নানা কর্মসুচীর মাধ্যমে জাতির সৃষ্ট সন্তানদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।