POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইফতেখার আহমেদ শরীফের ইন্তেকাল

সাকলাইন যোবায়ের, কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৮:১৮ অপরাহ্ণ

যাত্রিক নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, অভিনেতা,নির্দেশক,সৃজনশীল সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব,কুমিল্লা ক্লাবের সদস্য একসময়ের নামকরা অভিনেত্রী ফালগুনি আহমেদ এর স্বামী ইফতেখার আহমেদ শরীফ ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বেলা ৩.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবি শিক্ষাবিদ জহিরুল হক দুলাল,সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, শহিদুল হক স্বপন, সাংস্কৃতিক বাক্তিত্ব সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, যাত্রিক নাট্যগোষ্টির গোলাম হাসনাঈন নাঈম,কুমিল্লা থিয়েটার,জনান্তিক নাট্যগোষ্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন