POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে আরো ৯ জনের করোনা শনাক্ত

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: জুন ২৭, ২০২০ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৮্৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলায় গত শুক্রবার ৫ জন ও শনিবার ৪ জনসহ (২৬ ও ২৭ জুন) নতুন করে ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শহরের কলাদী এলাকার পৌরসভার চরমুকুন্দি এলাকার ও উপজেলার নাগদা গ্রামেরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রিপোর্ট পজেটিভ এসেছে।

এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাবে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ অবহেলা করায় আক্রান্তের সংখ্যা আমাদের এখানে দ্রুত বাড়ছে। তাই জনসাধারণের আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন