POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃষ্টিতে রাস্তায় পানি, ভোগান্তিতে সারাদেশের মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ১০:৪২ পূর্বাহ্ণ

রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। স্কুলে ও কর্মস্থলে যেতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে । এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন