POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৬কেজি গাঁজাসহ আটক ১

শান্তুু ধর কচুয়া প্রতিনিধিঃ | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১ | সময়: ১:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ৬কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এর নেতৃত্তে ও এসআই/ মোঃ হাবিবুর রহমানের ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জগতপুর সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর মহাসড়কে কুটুম বাড়ি রেষ্টুরেন্ট এর সামনে থেকে বোগদাদ পরিবহনের মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (৩৬), পিতা- মোঃ মোশারফ শেখ, মাতা-শিউলী খাতুন ,স্থায়ী: গ্রাম- চন্দ্রখোলা (প্রঃ দিগনগর (বড় বাড়ী), ওয়ার্ড নং-০৫, উপজেলা/থানা- মোকসুদপুর, জেলা -গোপালগঞ্জ, বাংলাদেশ বর্তমানে সাং-মিল পাড়া, (লসকর পাড়া, হাজী বাড়ী), পুরাতন শ্রী নগর, পুরাতন থানার সামনে, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ এর কাছ থেকে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।পরবর্তীতে কচুয়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। আসামি কে গতকাল শনিবার যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ছবিঃ কচুয়ায় ৬কেজি গাঁজা সহ আটককৃত আসামি মোঃ শাহাদাত হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন