POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লা ডাক বিভাগের নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

সাকলাইন যোবায়ের, কুমিল্লা | প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১ | সময়: ৩:২৪ অপরাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে মোসলেম মোল্লা (৬০) নামে ডাক বিভাগের এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম মোল্লা দেবিদ্বার বড় আলমপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশ প্রহরীর কাজ করতেন। থাকতেনও সেখানেই। শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজন তার ঘুমানোর কক্ষে ঢুকে। অনেক ডাকাডাকি করার পরেও না জাগায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, আমরা ধারণা করছি তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন