POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাদক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজু গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে কামরুল হাসান রাজু (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া জানান, কামরুল হাসান রাজুর বিরুদ্ধে দশ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা অনাদায়ে ছয়মাসে সাজা রয়েছে। যার জিআর নং ২৭০/১৮।

জানা গেছে, ২০১৮ সালে কামরুল হাসান রাজু বাকিলা চতন্তর গ্রামের জনৈক ব্যক্তির সিএনজি চালক ছিল। পুলিশের অভিযানে ওই সময় জনৈক ব্যক্তি পালিয়ে গেলেও চালক রাজু পুলিশের হাতে গ্রেফতার হয়। এই মামলায় পুলিশ রাজুর কাছে তিন শতাধিক ইয়াবা জব্দ দেখায়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত রাজুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে হাজির করানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন