POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার চট্টগ্রামে সড়কে গেল এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ | সময়: ১০:২৭ অপরাহ্ণ

এবার সড়ক দুর্ঘটনায় জয়দীপ দাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার মোটেল সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মোটরসাইকেল আরোহী জয়দীপ ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

তিনি বলেন, এক আত্মীয়ের বিয়ে খেয়ে রাতে চকবাজারের বাসার দিকে যাচ্ছিলেন জয়দীপ দাস। পথে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকত সংলগ্ন এলাকার মোটরসাইকেলটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় জয়দীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়দীপের আত্মীয় পরিচয় দেওয়া ওশান বড়ুয়া বলেন, জয়দীপ মিরসরাই ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন