POPULAR BD NEWS
Popular BD News Logo

ময়নাতদন্ত শেষ, দুর্জয়ের লাশ পেল পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

রামপুরায় বাসের চাপায় পিষ্ট এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ময়নাতদন্ত শেষ হয়।

দুর্জয়ের বড় ভাই মনির হোসেন বলেন, রামপুরা তিতাস রোডে গনিবাগ জামে মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা হবে। তাঁর লাশ দাফন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে দুর্জয়ের লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত নাঈম। লাশ গ্রহণ করেন তাঁর বড় ভাই। জন্মদিনে দুনিয়াছাড়া ছোট ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকেন মনির হোসেন।

দুপুর সাড়ে ১২টায় একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনেরা।

সূত্র প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন