POPULAR BD NEWS
Popular BD News Logo

২নং ওয়ার্ডের সেবক হতে চায় মেম্বার পদপ্রার্থী মো: শাহজালাল

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ

কচুয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে চান ৪নং পালাখাল ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল।

তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং সাধারন মানুষের সাথে গভীর সম্পর্ক রাখছেন। এলাকায় সেবা মূলক কাজের দক্ষতার পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন।তার এই কার্যক্রমে মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড সেলিম মাহমুদের চাচাতো ভাই।এদিকে তার বাবা সাবেক মেম্বার মহরুম মোকশেদ আলীর সুযোগ্য সন্তান।৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় করোনা ভাইরাসের মহামারীর সময় বিনামূল্য জরুরী অক্সিজেন সেবা প্রদান করেন,আর্থিক সহযোগিতা ত্রান সামগ্রী বিতরণ করে গেছেন। তাছাড়া তিনি তার ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে এলাকার মানুষের জন্য অসচ্ছল,প্রতিবন্দি,বয়স্ক বিধবা ভাতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাবেন বলে জানা যায় । তার এই মানবিক কার্যক্রমে ২নং ওয়ার্ডের তাকে বিপুল ভোটে বিজয়ী করে মেম্বার নির্বাচিত করতে চায়।২নং ওয়ার্ডের দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে মো: আঃ শাহজালাল কে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজালাল সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদের হাতেকে শক্তিশালী ও উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে,এলাকার বাসির সমর্থনে আমি প্রার্থী হয়েছি। ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সেবক হয়ে কাজ করে যেতে চাই । মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। তিনি আরো বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে চাই।এ জন্য তিনি ২নং ওয়ার্ড বাসীর নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন