হাজীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর।
এরই মধ্যে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আহসান হাবীবকে নৌকা ও ফুলের মালা দিয়ে বরণ করেন ৭ নং ওয়ার্ড কোন্দ্রাবাসী।
সোমবার সন্ধায় কোন্দ্রাবাসীর সাথে মতবিনিময় করেন চেয়ারম্যানের পদপ্রার্থী আহসান হাবীব।
ওইসময় চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব ৬ বড়কুল পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোন্দ্রাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন, কোন্দ্রা ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার খোকন, সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. নাজিমউদ্দীন আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মফিজুল ইসলাম মফিজ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আশরাফ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আসু বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ইয়াসসিন পাটওয়ারী রাজন, ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম ফাশাসহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসী।