২৯ নভেম্বর সারাদিন ব্যাপি মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১ ও ইউপি সদস্য পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- অনেকটা উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ নভেম্বর সারাদিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চুর মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল ঘোষনা করা হয়। এছাড়াও ইউপি সদস্য পদে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহিবুল হাসান ও ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমরান হোসেনের মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল ঘোষনা করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জে ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৩ জন। ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪শ’ ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন