POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, জরিমানা

মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়
মিতু ফার্মেসী সহ সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকা‌লে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন নুর বলেন, ২টি ফার্মেসীতে ১৯-২০সালের মেয়া‌দোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। হোটেল গুলোতে নোংরা পরিবেশ এবং মুদি দোকানগুলোতে পন্য তালিকায় একেক জায়গায় একেক রকম মূল্য থাকায় এসব প্রতিষ্ঠানকে জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

এছাড়াও কেউ কেনাকাটায় প্রতা‌রিত হ‌লে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ করলে সেই অভিযোগ প্রমানিত হলে জরিমানার ২৫% অভিযোগ কারীকে দেয়া হবে। তিনি আরো বলেন জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন