POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজত মহাসচিব নূরুল ইসলাম আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ | সময়: ১:০৩ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিঊন)।  সোমবার ১২ টার দিকে তার ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নূরুল ইসলামকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে নূরুল ইসলাম জিহাদী স্ট্রোক করেন বলে জানান তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন