শাহরাস্তিব ঐতিহ্যবাহী নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বৃহস্পতিবার (২৫) নভেম্বর স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সার সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। শিক্ষকগণ খবর পেয়ে তাকে উদ্ধার করে শাহরাস্তির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা অবনতি ঘটলে ওনাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়।
আল্লাহ রাব্বুল আলামীন উনার জীবনের গুনাহ গুলো ক্ষমা করুক। উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমীন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, পিতা মাতা, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মৃত্যুতে আত্মীয়-স্বজন শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
E/N