মতলব দক্ষিণ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসেন। কেন্দ্রের প্রবেশ দ্বারে আসামাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন কর্মী মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, সকালে আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজী নামে একজনের নেতৃত্বে তারা আমার ওপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আন্তরিক আহ্বান জানান তিনি।
যদিও এমন অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা জানান, তার কোনো কর্মী-সমর্থক হামলা করেনি। সে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছে। নির্বাচনের প্রথম থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ করেন তিনি।
E/N