POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১ | সময়: ১০:০২ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৭ ইউপিতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। মতলব উত্তর উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটনা ভোটনেওয়া হবে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এসব কেন্দ্রগুলোতে ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন ভোটার এবং প্রার্থীরা। এদিকে মতলব উত্তর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা। এখানে ৯ ইউপিতে নৌকার বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ বিদ্রোহী প্রার্থী।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন