POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৭, ২০২০ | সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ

শনিবার সকালে কচুৃয়া উপজেলায় মোটরসাইকেল- ট্রাক মুখোমুখী দুর্ঘটনায় দুই আরোহী গুরুতর আহত হয়।

জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেলে লক্ষীপুর জেলা থেকে ঢাকায় যাবার পথে এই দুর্ঘটনার শিকার হন।
কচুয়া উপজেলার বায়েক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের একজন সাচার প্রাইভেট ক্লিনিকে আরেকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোটর সাইকেল আরোহীর পকেটে থাকা ভোটার আইডি কার্ড থেকে তার ঠিকানা জানা গেছে। তার নাম আফজাল সুমন। বাড়ী লক্ষিপুর সদর। লক্ষীপুর থেকে হোন্ডায় ঢাকা যাওয়ার পথে এঘটনা ঘটে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন