POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশুর শ্বাসনালীতে সুজি আটকে মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ | সময়: ৯:৩৬ অপরাহ্ণ
  শিশুকে জোর করে খাবার খাওয়াতে গিয়ে জাহিদ   ( ৬ মাস)  এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
 শনিবার  হাজীগঞ্জ উপজেলার ১০ গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামে ঘটে এমন ঘটনা।
স্থানীয় বাসিন্দা  তোফায়েল জানান, হাজীগঞ্জ উপজেলার ১০ গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামের ৬ মাস বয়সী শিশু  জাহিদ  খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা  রান্না করা সুজি খাওয়াতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে   শিশু জাহিদের শ্বাসনালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা শোয়েব আহমদ চিশতী বলেন,  শিশুটিকে দুপুরে  হাসপাতালের জরুরীর বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন