POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নিরাপদ সড়কের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় ছাত্র অধিকার পরিষদের উদ্যােগে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ, বাঁকা সড়ক সরলিকরণ, স্পীড ব্রেকার ও দক্ষ চালকের মাধ্যমে দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) কচুয়া সদর বিশ্বরোড সড়কে ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল রাহাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাজেদুল হাসান স্বপন প্রমূখ নেতৃত্বে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কারীরা গত বৃহস্পতিবার কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ তাজা প্রান শিক্ষার্থীর করুন মৃত্যুতে গভির সমবেদনা প্রকাশ করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন