হাজীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালীটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ওই সময় ‘জিতবে এবার নৌকা স্লোগানে স্লোগানে’ যুবলীগের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো হাজীগঞ্জ বাজার। নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার, পেষ্টুনে র্যালীটির সৌন্দর্য বাড়িয়ে তোলে।
ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝী, দপ্তর সম্পাদক বাবু ঝন্টু দাস, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, অরূপ কর্মকার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সহ সভাপতি মাসুদ আলম মজুমদার, কোষাধক্ষ্য আশফাকুল আলম চৌধুরী, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন ও ১২ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
দুপুর থেকে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে বাজারে আসে।