POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ | সময়: ৯:১২ অপরাহ্ণ

২০২০-২০২১ অর্থবছরের রবি ফসল বোরো মৌসুমে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার ও বীজ বিতরনেন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার শিবুলাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলায় পর্যায়ক্রমে ৪ হাজার ৭০জন কৃষকদের মাঝে এসব বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন