POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৭৩জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ | সময়: ৮:১২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫শ’৯৮ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ ইউনিয়নে (বিএনপি) মনোনীতরা চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থী এবং সমর্থকদের পদচারনা উপজেলা পরিষদ প্রাঙ্গন ছিলো উৎসবমূখর পরিবেশ।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত নারী আসনে ৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৪শত ৩৬ প্রার্থী জন মনোনয়নপত্র দাখিল করেন।

১১ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, রাজারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি মিয়া, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, কালোচোঁ উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন মিকন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউনিয়নে সাবেক ছাত্রনেতা মো. আহসা হাবিব, বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজেই নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একে এম মজিবুর রহমান।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল দায়ের, ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন