POPULAR BD NEWS
Popular BD News Logo

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ

শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

তিনি জানান, চলতি মাসে তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা তাদের জন্য অর্ধেক ভাড়া করার দাবি জানিয়ে বিক্ষোভ করছে। সেই নির্দেশনা চেয়ে রিট করেছি।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমি সরকারের বিরুদ্ধে রিট করেছি, কোনো মালিকের বিরুদ্ধে না।’

বিআরটিএ সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ার দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বর্ধিত ভাড়াও নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সূত্র: দৈনিক ইওেফাক
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন